তুমি চলে যাবে//সুব্রত ভট্টাচার্য( ঋক তান)

7th August 2021 1:37 am সাহিত্য
 তুমি চলে যাবে//সুব্রত ভট্টাচার্য( ঋক তান)


 তুমি চলে যাবে

কিন্তু নিয়ে যেও আমার সকালের অশ্রু আর রাতের নির্ঘুমতা তোমাকে ভালোবেসে আনন্দে বেঁচে থাকবো বলে শুধু সময়ের স্বপ্ন গুলো দেখেছি , তোমাকে পাবো বলে। কিন্তু তুমি চলে যাবে! আমার কিছু প্রশ্ন ছিলো আর তার উত্তর না দিয়ে, অনেক কথা অসমাপ্ত রেখে তুমি চলে যাবে। আমার স্মৃতির ছবি গুলি এখনো তাজা এখনো ঘুমের মধ্যে অনেক ছবি উঠে আসে আবেকি ও ভালবাসার হিরন্ময় আলোর ছবিগুলো। তোমার কণ্ঠস্বর! আজ কেনো বেসুর গান বাজে। একটু পরে সব বাতি নিভে যাবে সূর্যাস্তের সাথে নীল বেদনার জল , অনিকেত প্রান্তর শূন্যতার ছোঁয়া। দুমড়ানো স্বপ্নের বিসর্জন বিলুপ্ত হয় নদী খাতে তুমি চলে যাবে পাড়ের অপেক্ষায় জাহাজটা ভেঁপু বাজাবে এখুনি বাতাসে বহে আসা ভালবাসার উষ্ণ বাণী টুকু একটু পরে হারিয়ে যাবে। তোমার শেষ চুম্বনের নীরবতার মাঝে আমি চিন্তা করেছি একটা আকাঙ্খা, তখনো আমার সবকিছু ছাপিয়ে এনেছিলো অন্দর মহলে হলুদ পাতার ঘ্রাণ। এখনো তারা আমাকে তোমার বলে ভাবে এখনো তারা ভাবছে ;আমি কতক্ষন তোমার জন্য অপেক্ষা করবো তোমার যাওয়ার পথ চেয়ে ! তারা ভাবে আবহমান চুপিসারে। তুমি চলে যাবে আজ আমি সব আকাঙ্খা,বেদনা, স্বপ্ন গুলো নিয়ে মিলিত হবো আমার চার পাশে যে গুলো বোনা আছে আজ সেই অতলান্ত আকাশের অপার অস্তিত্ব হীনতায় উৎসমুখে আবার ফিরে যাবো। তুমি চলে যাবে -- জাহাজের ভেঁপু বাঁশিটা সময়ের কথা বলে বেজে ওঠে। তুমি চলে যাবে! তুমি আর আমার মধ্যে নেই




Others News

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর: "প্রতিভা সন্ধানে" পত্রিকার ব্যতিক্রমী সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলনে ৯০ জন গুণীজনকে সম্মাননা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর: "প্রতিভা সন্ধানে" পত্রিকার ব্যতিক্রমী সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলনে ৯০ জন গুণীজনকে সম্মাননা


“স্মৃতি স্মারক সম্মাননা ২০২৫” প্রদান ও “বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৫”-এর ঘোষণা

কলকাতা, ১২ এপ্রিল ২০২৫ — বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে উৎসারিত এক মহৎ আয়োজনের সাক্ষী থাকল কলকাতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে "প্রতিভা সন্ধানে" সাহিত্য পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অনন্য সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন, যেখানে বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় অবদান রাখা প্রায় ৯০ জন গুণীজনকে প্রদান করা হয় “স্মৃতি স্মারক সম্মাননা ২০২৫”।

📖 পুরো প্রতিবেদন পড়তে ভিজিট করুন 👉
🔗
https://www.internationalnewstar.com/ekushey-february-25-years-sammanona-kolkata-2025/

এই গৌরবোজ্জ্বল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিয়ালদহ সংলগ্ন কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে, ১২ই এপ্রিল শনিবার। বিকেল ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অনুষ্ঠানটি বাংলা ভাষার মর্যাদা, সাহিত্যিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক বহুত্বকে উদযাপন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও সাহিত্যিক শ্রী পৃথ্বীরাজ সেন, এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও অধ্যাপক ড. শঙ্কর প্রসাদ নস্কর। তাঁদের বক্তব্যে উঠে আসে মাতৃভাষার গুরুত্ব, সাহিত্যচর্চার দায়বদ্ধতা এবং বাংলা ভাষার আন্তর্জাতিক পরিসরে প্রসারের সম্ভাবনা।

অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুমিত্রা সরকার, আবৃত্তি পরিবেশন করেন ঈশিকা মন্ডল, এবং সংগীত পরিবেশনায় অংশ নেন শতাব্দী আচার্য সহ আরও অনেকে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন “প্রতিভা সন্ধানে” পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা, এবং দক্ষ সঞ্চালনায় ছিলেন কবি-সাংবাদিক শ্রী শ্রীমন্ত কুমার মন্ডল

এই সম্মেলনে সম্মাননা প্রদান করা হয় যাঁরা কবিতা, গদ্য, গবেষণা, সংগীত, শিশু সাহিত্য ও সমাজসেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন—

শ্রী পৃথ্বীরাজ সেন, ড. শঙ্কর প্রসাদ নস্কর, ড. শেখ কামাল উদ্দিন, ড. নিরুপম আচার্য, শ্রী রত্নাংকুর মিত্র, ড. সুজাতা দে, ডা. রুহুল আমিন, শ্রী সান্টু গুপ্ত, শ্রী সমুদ্র বিশ্বাস, শ্রী শ্রীমন্ত কুমার মন্ডল, শ্রী ভোলানাথ হালদার, শ্রীমতী অরুণিমা চ্যাটার্জী, শ্রীমতী শশীবালা বর্মন অধিকারী, জনাব আব্দুল করিম, শ্রী পশুপতি বিশ্বাস, মানিক পন্ডিত, জুলফিকার আলী পিয়াদা, নায়েব আলী গায়েন, জ্যোতির্ময় সরদার, আনসার উল হক, সামসুল ইসলাম, জিয়াউদ্দিন আহমেদ, গোপাল চন্দ্র গায়েন, সিরাজুল ইসলাম ঢালী, শাহ আলম মন্ডল সহ আরও প্রায় ৬৫ জন গুণীজন।

👉 সম্মেলনের বিস্তারিত প্রতিবেদন ও সম্মানপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন:
🔗 https://www.internationalnewstar.com/ekushey-february-25-years-sammanona-kolkata-2025/

অনুষ্ঠানের শেষ পর্বে ঘোষণা করা হয় “বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৫”-এর, যা আগামী ২০শে ডিসেম্বর ২০২৫ তারিখে কলকাতার এক বৃহৎ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ভারতের ২০টি রাজ্য ও ১৫টি দেশের কবি, লেখক ও সম্পাদকবৃন্দ। সম্মেলনের জন্য লেখা পাঠানোর শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৫

এটি শুধুমাত্র একটি সম্মাননা অনুষ্ঠান নয়, এটি ছিল বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর ভালবাসা এবং ঐতিহ্যবাহী সাহিত্যিক ঐক্যবদ্ধতার প্রকাশ। এই সম্মেলন আরও একবার প্রমাণ করে দিল—বাংলা সাহিত্য এখনো জীবন্ত, গতিশীল এবং আগামী প্রজন্মের হাত ধরে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

📢 আরও খবর, ছবি ও সম্মেলনের বিশদ জানতে এই লিংকে ভিজিট করুন:
🔗 https://www.internationalnewstar.com/ekushey-february-25-years-sammanona-kolkata-2025/