সমস্ত মহিলাদের জন্য মাসিক আয়

7th August 2021 4:30 pm সরকারিপ্রকল্প
সমস্ত  মহিলাদের জন্য  মাসিক আয়


🟣 পুরো পশ্চিমবঙ্গের সমস্ত family এর মহিলাদের জন্য monthly income assured করা যাতে ওনাদের পরিবারের financial condition improve করা যায়, সেই জন্যই এই scheme এর নাম #Lakshmir_Bhandar

🔴 পশ্চিমবঙ্গের সব পরিবারের (household) মহিলা সে গ্রামীণ বা শহরের এলাকা যাই হোক না কেন ও যে সব পরিবার #Swasthyasathi scheme এ enrolled আছে (এখানে বলে রাখি, তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন যে সমস্ত পরিবারের মহিলাদের নাম #swasthyasathi card এ enrolled আছে, তবে এক্ষেত্রে বলি যার নামে #swasthyasathi_card আছে অর্থাৎ যিনি Head উনিই কিন্তু এই প্রকল্পের জন্য eligible, ঐ কার্ডে ঐ পরিবারের অন্য মহিলাদের নাম অন্তর্ভুক্ত থাকলেও ওনারা সবাই eligible হবেন না, সোজা কথায় এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মাথাপিছু কার্ড থাকতে হবে)।

🟣 পরিষ্কার কথা এই #Swasthyasathi তে enrolled household ই এই scheme এর জন্য eligible, যদিও আরও কিছু exemption আছে এক্ষেত্রে, যদি কোনো পরিবারের বা মহিলা/মহিলাদের Swasthyasathi Card নেই তারাও আবেদন করতে পারবেন, সেই সম্পর্কে পরে বলছি।

🟣 আর কি কি Criteria থাকতে হবে-

1. ঐ Applicant কে এই রাজ্যের বাসিন্দা হতে হবে অর্থাৎ উনি যে Documents produce করবেন সেগুলোয় যেন West Bengal এর address থাকে।

🔴 মহিলার বয়স 25 -60 বছরের মধ্যে হতে হবে (Application জমা দেওয়ার তারিখ থেকে বয়স হিসেব হবে)।

🟣 Applicant (মহিলা) যেন কোনো government employee in permanent employment/ retired government employee of Central/ State Government, Statutory Bodies, Government Undertakings, Panchayats, Municipal Corporations/ Municipalities, Local Bodies, teaching and non teaching employees of Government aided Educational Institutions etc. receiving regular salary/ pension. (এখানে বলে রাখি, ধরুন কোনো পুরুষ Pensioner ও ওনার Pension Account এ ওনার wife Nominee রয়েছেন সেক্ষেত্রে ওনার স্ত্রী এই প্রকল্পের জন্য eligible নয়)।

🟣 এবার দেখে নেবো, এই প্রকল্পের financial benefit কিভাবে দেওয়া হবে-

a) এই স্কিমের আওতায় থাকা মহিলাদের আর্থিক সহায়তা ঐ পরিবারের eligible প্রাপ্তবয়স্কা মহিলা সদস্যা/সদস্যাদের এককভাবে (solely/exclusively) open হওয়া AADHAAR Link করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ক্রেডিট করা হবে।

🔴 এই প্রকল্পের eligible মহিলাদের জন্য যে financial benefit এর scale, তা হবে নিম্নরূপ-

i) SC/ST পরিবারের মহিলাগণ monthly 1000 টাকা পাবেন।

ii) অন্য পরিবারের (other than SC/ST মহিলাগণ পাবেন monthly 500 টাকা।

🟣 এই প্রকল্পে Apply এর পদ্ধতি-

a) এই প্রকল্পের Application form দুয়ারে সরকার camp এ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। যদিও চাইলে online থেকে download করে print করে নেবেন। আমিও নীচে Application form দিলাম।

b) Swasthyasathi এর under এ থাকা সমস্ত পরিবারের eligible মহিলাগণ form fill up ও sign করে দুয়ারে সরকার camp এ জমা দেবেন।

c) ঐ form এর সঙ্গে নিম্নলিখিত Documents গুলোর xerox copy তে self-attested করে একসাথে জমা দিতে হবে-

i) #swasthyasathi_card

ii) #aadhaar_card

iii) #SC_ST_certificate_if_applicable

iv) #Bank_account (front page of the passbook যেখানে Account Holder এর নাম সহ যেখানে সব details থাকে ঐ পৃষ্ঠার xerox- with self-attestation)

v) #coloured_passport_size_photograph_of_the_applicant (form এর ওপরে ডানদিকে box এর মধ্যে paste করতে হবে, form দেখলে বুঝতে পারবেন)।

vi) #self_declaration আছে form এ, দেখলে বুঝতে পারবেন, এবার ওগুলোতে tick ✔️ দাগ দিয়ে নীচে signature করতে হবে।

N.B- যাদের Swasthyasathi Card/AADHAAR card নেই, তাদের প্রথমে অস্থায়ীভাবে registered করা হবে ও এর জন্য ওনাদের Swasthyasathi Card/AADHAAR card পেতে সুবিধা হবে, পরবর্তীতে উনাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।

🟣 এই জমা দেওয়া Application গুলোর verification কিভাবে হবে-

i) দুয়ারে সরকার camp এ জমা নেওয়া Application গুলো ঐ camp এ উপস্থিত থাকা ঐ related authorised government officials এর দ্বারা যথাযথভাবে enquiry করা হবে।

ii) verification/enquiry করার পর ঐ Application গুলো rural area এর ক্ষেত্রে block development officer আর urban area এর ক্ষেত্রে sub-divisional Officer portal entry করবেন, এরপর ঐ eligible candidates দের verify করা Application গুলো District magistrate এর কাছে sanction এর জন্য recommend করবেন।

iii) যদি কোনো area kolkata municipal corporation এর মধ্যে পড়ে তাহলে kolkata municipal corporation এর commissioner উপরের মতো same process এ full process complete করবেন।

🔴 application sanction কারা করবেন-

Applicant যদি kolkata municipal corporation এর resident হন তাহলে kolkata municipal corporation এর commissioner হবেন sanction Authority,

In all other case, concerned District magistrate ই হবেন sanctioning Authority

🟣 beneficiaries দের Life Status এর verification হবে yearly-

এই প্রকল্পের beneficiaries দের বছরে একবার Life Status নেওয়া হবে concerned registrar of births & death থেকে online এর মাধ্যমে অর্থাৎ ঐ beneficiary বেঁচে আছেন না মারা গেছেন সেই তথ্য।

🔴 কি কারণে এই প্রকল্পের benefit বন্ধ বা স্থগিত করা হতে পারে-

i) যদি ভুল Ground বা ভুলবশতঃ এ এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে।

ii) এই প্রকল্পের financial assistance পাওয়ার জন্য যে eligibility condition দরকার, দেখা গেল যে ঐ beneficiary এর বর্তমানে ঐ condition বিদ্যমান নেই।

এইগুলোর জন্য কিভাবে enquiry হবে তা order এ বলা নেই।

🟣 এই প্রকল্পের fund management হবে, government of West Bengal এর women & child development and social welfare department থেকে আর financial benefit bank account এ Transferred হবে specified portal এর মাধ্যমে।





Others News