লক্ষীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অসাধু কারবার, সতর্ক করল তৃনমূল

10th August 2021 12:43 am জেলা
লক্ষীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অসাধু কারবার, সতর্ক করল তৃনমূল


 পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম দেওয়ার নামে কিছু স্বার্থান্বেষী মানুষ মহিলাদের কাছ থেকে অর্থ নিচ্ছেন বলে অভিযোগ। 

সরকারী পোর্টাল থেকে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম যোগাড় করে ফর্ম পিছু ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত মহিলাদের কাছ থেকে চাপ দিয়ে আদায় করার অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে প্রশাসনের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পে।

ফর্মের জন্য কোনও টাকা পয়সা লাগবে না।

সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাবে।

দুয়ারে সরকারের ক্যাম্পেই ফর্ম নিয়ে পূরণ করা যাবে এবং সেখানেই জমা দেওয়া যাবে।

আধার কার্ড,স্বাস্থ্য সাথী কার্ড, ব্যাঙ্কের পাশবই সহ প্রয়োজনীয় কাগজ সাথে নিয়ে যেতে হবে।

স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও নতুন করে কার্ড পাওয়ার জন্য সব ধরনের সুযোগ দেওয়া হবে দুয়ারে সরকার ক্যাম্পে।

কিছু স্বার্থান্বেষী মহল থেকে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ছাপিয়ে অর্থের বিনিময়ে বিলি করা হচ্ছে।

ফর্মের জেরক্স কপি চলবে না বলা হচ্ছে। 

সাধারণ মহিলারা বেশিরভাগ ক্ষেত্রেই বিভ্রান্ত হচ্ছেন। 

জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত লক্ষীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সরকারী নির্দেশিকা অনুযায়ী যোগ্য মহিলারা সকলেই পাবেন।ফর্মের কারণে বা কোন বিশেষ ব্যক্তি বা সংস্থার কাছ থেকে ফর্ম না নিলে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হবেন- এই ধরনের অপপ্রচারে মহিলাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।





Others News

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’


কলকাতা | ২০ মার্চ, ২০২৬ বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আধুনিক সমাজ ও রাজনীতিতে তরুণ প্রজন্মের প্রকৃত অবস্থান এবং চ্যালেঞ্জ নিয়ে এক বিশেষ বুদ্ধিবৃত্তিক আড্ডার আয়োজন করল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘International Newstar’। গত ২০ মার্চ সন্ধ্যা ৭টায় ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে।

তরুণ প্রজন্মের চ্যালেঞ্জ ও আগামীর পথচলা

‘মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ’ শিরোনামের এই অনুষ্ঠানে আলোচকরা সমসাময়িক রাজনীতির জটিলতা এবং সামাজিক অস্থিরতার মাঝে তরুণদের লড়াই নিয়ে দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে বিশদ বিশ্লেষণ করেন। বর্তমান প্রজন্মের সামনে থাকা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে কীভাবে একটি সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব, সেই বিষয়ে দিকনির্দেশনা দেন বিশিষ্টজনেরা।


আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা তাঁদের মূল্যবান মতামত পেশ করেন:

  • শ্রী জগৎপতি সরকার: এশিয়াটিক সোসাইটির সদস্য ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক। তিনি ইতিহাসের নিরিখে তরুণদের নৈতিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন।

  • দেবরাজ সাহা: লেখক ও সম্পাদকীয় বিশ্লেষক হিসেবে তিনি তরুণ মনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বিবর্তন ব্যাখ্যা করেন।

  • বাদল বর্মন: রাজ্য স্তরের হকি খেলোয়াড়, কবি ও সংগঠক। ‘International Newstar’-এর সহ-সভাপতি এবং ‘প্রগতির কলম’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি তরুণদের ক্রীড়া ও সাংগঠনিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

  • সাম্যব্রত ভৌমিক: ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউটের ছাত্র হিসেবে বর্তমান প্রজন্মের চাওয়া-পাওয়া ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন।

  • সৌমেন সেন ও সুব্রত চ্যাটার্জী: আন্তর্জাতিক নবনক্ষত্র পত্রিকার সম্পাদক এবং International Newstar-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে সংবাদমাধ্যম ও সমাজের সেতুবন্ধনে তরুণদের ভূমিকার কথা বলেন।

  • কল্যাণী: সাংস্কৃতিক সম্পাদিকা (International Newstar) হিসেবে তরুণদের সাংস্কৃতিক বিকাশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।


সঞ্চালনায় দুই বাচিক শিল্পী

সমগ্র অনুষ্ঠানটিকে অত্যন্ত সুচারু ও পেশাদারিত্বের সাথে এগিয়ে নিয়ে যান দুই বিশিষ্ট সঞ্চালিকা:

  1. পিয়ালী ভট্টাচার্য: বিশিষ্ট সঞ্চালিকা ও বাচিক শিল্পী।

  2. দিব্যমা রায়: কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী ও শিক্ষিকা।

তাঁদের প্রাঞ্জল উপস্থাপনা এবং আকর্ষণীয় সঞ্চালনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাফল্য

ইউটিউব এবং ফেসবুক লাইভে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি হাজার হাজার দর্শকের কাছে পৌঁছেছে। প্রায় এক ঘণ্টার এই আলোচনাটি কেবল একটি আড্ডা নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘গাইডলাইন’ হিসেবে বিবেচিত হচ্ছে।