কাঁথি উপ সংশোধনাগারে বন্দীদের ভ্যাকসিন প্রদান করলো লায়ন্স ক্লাব

11th August 2021 1:12 am জেলা
কাঁথি উপ সংশোধনাগারে বন্দীদের ভ্যাকসিন প্রদান করলো লায়ন্স ক্লাব


নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সহায়তায় ও কাঁথি পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্র ইউপিএইচসি -২ এর ব্যাবস্থাপনায় মঙ্গলবার কাঁথির উপ সংশোধনাগারে করোনা টীকা প্রদান শিবিরের আয়োজন করে কাঁথি লায়ন্স ক্লাব। মারন ভাইরাস করোনার তৃতীয় ঢেউ আগামী সেপ্টেম্বর মাসে আছড়ে পড়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা।সেই পরিস্থিতি সামলাতে সকল নাগরিকদের করোনার টীকা প্রদানের উপর জোর দেওয়া হয়েছে।এই অবস্থায় কাঁথি মহকুমা উপ সংশোধনাগারের বিচারাধীন বন্দীদের ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নেয় নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা প্রশাসন।সেই উদ্যোগকে সফল করতে এদিন সমস্ত নিয়ম মেনে উপ সংশোধনাগারে গিয়ে বিচারাধীন বন্দীদের ভ্যাকসিন প্রদান করা হয়।এই কর্মসূচীতে কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,সম্পাদক তরুন মহাপাত্র,প্রাক্তন সম্পাদক তপন সাহু ও স্বাস্থ্য কর্মী নবনীতা পতি উপস্থিত ছিলেন। কাঁথি মহকুমা উপ সংশোধনাগারের জেলার সঞ্জয় নাগ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা,কাঁথি পৌরসভার ভ্যাকসিনেশানের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক ও কাঁথি লায়ন্স ক্লাবকে এই উদ্যোগের জন্যে ধন্যবাদ জানিয়েছেন





Others News

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’


কলকাতা | ২০ মার্চ, ২০২৬ বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আধুনিক সমাজ ও রাজনীতিতে তরুণ প্রজন্মের প্রকৃত অবস্থান এবং চ্যালেঞ্জ নিয়ে এক বিশেষ বুদ্ধিবৃত্তিক আড্ডার আয়োজন করল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘International Newstar’। গত ২০ মার্চ সন্ধ্যা ৭টায় ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে।

তরুণ প্রজন্মের চ্যালেঞ্জ ও আগামীর পথচলা

‘মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ’ শিরোনামের এই অনুষ্ঠানে আলোচকরা সমসাময়িক রাজনীতির জটিলতা এবং সামাজিক অস্থিরতার মাঝে তরুণদের লড়াই নিয়ে দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে বিশদ বিশ্লেষণ করেন। বর্তমান প্রজন্মের সামনে থাকা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে কীভাবে একটি সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব, সেই বিষয়ে দিকনির্দেশনা দেন বিশিষ্টজনেরা।


আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা তাঁদের মূল্যবান মতামত পেশ করেন:

  • শ্রী জগৎপতি সরকার: এশিয়াটিক সোসাইটির সদস্য ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক। তিনি ইতিহাসের নিরিখে তরুণদের নৈতিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন।

  • দেবরাজ সাহা: লেখক ও সম্পাদকীয় বিশ্লেষক হিসেবে তিনি তরুণ মনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বিবর্তন ব্যাখ্যা করেন।

  • বাদল বর্মন: রাজ্য স্তরের হকি খেলোয়াড়, কবি ও সংগঠক। ‘International Newstar’-এর সহ-সভাপতি এবং ‘প্রগতির কলম’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি তরুণদের ক্রীড়া ও সাংগঠনিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

  • সাম্যব্রত ভৌমিক: ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউটের ছাত্র হিসেবে বর্তমান প্রজন্মের চাওয়া-পাওয়া ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন।

  • সৌমেন সেন ও সুব্রত চ্যাটার্জী: আন্তর্জাতিক নবনক্ষত্র পত্রিকার সম্পাদক এবং International Newstar-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে সংবাদমাধ্যম ও সমাজের সেতুবন্ধনে তরুণদের ভূমিকার কথা বলেন।

  • কল্যাণী: সাংস্কৃতিক সম্পাদিকা (International Newstar) হিসেবে তরুণদের সাংস্কৃতিক বিকাশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।


সঞ্চালনায় দুই বাচিক শিল্পী

সমগ্র অনুষ্ঠানটিকে অত্যন্ত সুচারু ও পেশাদারিত্বের সাথে এগিয়ে নিয়ে যান দুই বিশিষ্ট সঞ্চালিকা:

  1. পিয়ালী ভট্টাচার্য: বিশিষ্ট সঞ্চালিকা ও বাচিক শিল্পী।

  2. দিব্যমা রায়: কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী ও শিক্ষিকা।

তাঁদের প্রাঞ্জল উপস্থাপনা এবং আকর্ষণীয় সঞ্চালনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাফল্য

ইউটিউব এবং ফেসবুক লাইভে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি হাজার হাজার দর্শকের কাছে পৌঁছেছে। প্রায় এক ঘণ্টার এই আলোচনাটি কেবল একটি আড্ডা নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘গাইডলাইন’ হিসেবে বিবেচিত হচ্ছে।