গর্ভবতী মহিলারা কি কোভিড ভ্যাক্সিন নিতে পারবেন?

12th August 2021 12:27 am রাজ্য
গর্ভবতী মহিলারা কি কোভিড ভ্যাক্সিন নিতে পারবেন?


গর্ভবতী মহিলারাও এখন কোভিড ভ্যাক্সিন নিতে পারবেন

NTAGI র পরামর্শমত ভারতীয় স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ মন্ত্রক এই ব্যাপারে অবশেষে চুড়ান্ত সিদ্ধান্তে এসেছেন।

কোভিড ১৯ ভ্যাক্সিনেশন প্রথমে বিশেষ শ্রেণীকে দিয়ে শুরু হয়ে ক্রমশঃ পরিব্যাপ্ত হয়েছে ১৮ বছরের উপরে থাকা সমস্ত জনসংখ্যাতে, যা কিনা আমাদের মোট জনসংখ্যার ৬৯% এরও বেশী, এবং এই জনসংখ্যার প্রায় ৪৮% ই মহিলা।

বিভিন্ন রিসার্চের মাধ্যমে এটুকু পরিষ্কার জানা গেছে, যে, ভ্যাক্সিন নিলে মা ও তাঁর গর্ভস্থ সন্তানের যতটা ক্ষতির আশঙ্কা থাকে, তার চেয়ে ঢের বেশী ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে গর্ভবতী অবস্থায় মা কোভিড-আক্রান্ত হলে। এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে হওয়া রিসার্চ থেকে এটা পরিষ্কার, যে একজন গর্ভবতী নন এমন মহিলার থেকে একজন গর্ভবতী মহিলার কোভিড রোগ জটিলতর হওয়ার আশঙ্কা অনেকগুণ বেশী, এবং এই রোগের ফলে গর্ভস্থ ভ্রুণ বা শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনাও অনেকগুণে বেশী। সময়ের পূর্বে বা অপরিণত শিশুর প্রসব, বা সদ্যোজাত শিশুর বিপজ্জনকভাবে অসুস্থ হয়ে পড়া ইত্যাদি গভীর সমস্যাগুলির উদয় হতে পারে, এবং একজন গর্ভবতী মহিলার কোভিড_আক্রান্ত হয়ে ইন্টেনসিভ কেয়ারে ভর্তি হওয়ার হারও গর্ভবতী নয়, এমন মহিলার থেকে অনেকটাই বেশি।

*তাহলে এখন কী করণীয়?*

গর্ভবতী মায়েদের কোভিড রোগগ্রস্ত হলে কি সমস্যা আসতে পারে, সেগুলি সম্বন্ধে তাঁদের অবগত করতে হবে কাউন্সেলিং এর মাধ্যমে।

*কাউন্সেলিং এর ধাপগুলি কি কি?*

১) ফ্রন্টলাইন ওয়ার্কারদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মায়েদের বোঝাতে হবে।

২) স্বাস্থ্য/উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রাক-প্রসবকালীন "চেক-আপের" সময়, বা আউটরিচ ইমিউনাইজেশন সেশনের সময়, গ্রামীণ / নাগরিক স্বাস্থ্য ও পুষ্টিকরণ দিবসের সময়ে আগত গর্ভবতী মায়েদের

৩) গর্ভবতী মায়েরা সাধারণ চিকিৎসা বা অন্য কোন উপলক্ষে স্বাস্থ্যকেন্দ্রে এলে

৪) অন্য কোন স্থানে, যেখানে গর্ভবতী মায়েদের সম্মুখীণ হতে হচ্ছে

৫) কোভিড ১৯ ভ্যাক্সিনেশন সেন্টারগুলিতে।

উপরিউল্লিখিত স্থানগুলিতে সম্মুখসারির কর্মীরা(Front line worker) অথবা টীকা প্রদানকারী কর্তৃক মায়েদের বা তাঁদের পরিবারের লোকেদের কোভিড ১৯ আক্রান্ত হলে গর্ভবতী মা ও শিশুর উপর তার কুপ্রভাব, ভ্যাক্সিনেশনের সুবিধাগুলি, এবং ভ্যাক্সিন নিলে কি কি সাবধানতা নিতে হবে সে সম্পর্কে তাঁদের সম্যক অবহিত করার দায়িত্ব ন্যস্ত থাকবে।

*যদি গর্ভবতী মহিলাটি কাউন্সেলিং এর পর ভ্যাক্সিন নিতে রাজী হয়, তবে কী করণীয়?*

যদি তিনি রাজী থাকেন, তবে কোউইন অ্যাপে তাঁকে ভ্যাক্সিনের জন্য নথিবদ্ধকরণ থেকে নিকটস্থ কোথায় কবে ভ্যাক্সিন পেতে পারেন, এ সবই তাঁকে বা তাঁর বাড়ির লোককে বুঝিয়ে দিতে হবে।

*ভ্যাক্সিনেশনের পর গর্ভবতী মহিলাটির এ ই এফ আই সংক্রান্ত কি কি বিশেষ ব্যবস্থা নিতে হবে?*

১) জেলার এ ই এফ আই কমিটিতে অবস্টেট্রিশিয়ান ও গায়নোকোলজিস্ট,

পেডিয়াট্রিশিয়ান বা নিওন্যাটোলজিস্ট রাখতে হইবে-যাঁরা গর্ভবতী মহিলাদের কারও ভ্যাক্সিনেশনের পর সিভিয়ার বা সিরিয়াস এ ই এফ আই হলে তার তদন্ত করে সঠিক কারণ অনুসন্ধান করতে পারবেন।

২) যদি ভ্যাক্সিনেশনের পর কোন গর্ভপাত হয়, তাহলে তার কোষভিত্তিক পর্যালোচনা (Cytopathological Examination) করা জরুরী।

৩) এই ধরণের কোন ঘটনা অবশ্যই তাঁদের এম সি এইচ/এ এন সি কার্ডে নথিভুক্ত করতে হবে।

৪) এক্ষেত্রে প্রাক-প্রসব বা প্রসব পরবর্ত্তী সমস্ত রেকর্ড ঐ গর্ভবতী মহিলাটির চিকিৎসকের থেকে সংগ্রহ করে রাখতে হবে।

গর্ভবতী মহিলারা এখন থেকে "কোউইন অ্যাপে" নিজের নাম রেজিস্টার করতে পারবেন, অথবা বাড়ির কাছের কোন কোভিড ভ্যাক্সিনেশন সেন্টারে গিয়ে কোভিড ভ্যাক্সিনেশনের জন্য আবেদন রাখতে পারবেন ।

এই বিষয়ে অপারেশনাল গাইডলাইন্সের কপি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে রাজ্যে রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।

*এই নির্দেশিকা আমার জেলার সকল স্বাস্থ্য _ সৈনিকের জ্ঞাতার্থে রাখলাম।*

আজকের ব্লক এম আই ই এসে এই ইস্যুটিও আলোচিত হলে ভাল হয়।

কাউন্সেলিং এর বিশদ আলোচনা আমার পরের লেখায় থাকবে।

ধন্যবাদান্তে ও বাংলা তর্জমায়ঃ

*ডাঃ সুপ্রিয় মিত্র*

*ঊপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক-৩*

*ও জেলা টীকাকরণ আধিকারিক*

*নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা*





Others News

লাইফ্ টাইম আ‍্যচি‍ভ্মেণ্ট পুরস্কারে পুরস্ক‍ৃীত হয়েছেন কলকাতার স্কুল অব ট্রপিকাল মেডিসিনের প‍্যাথোলোজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা:প্রণব কুমার ভট্টাচার্য্য

লাইফ্ টাইম আ‍্যচি‍ভ্মেণ্ট পুরস্কারে পুরস্ক‍ৃীত  হয়েছেন কলকাতার স্কুল অব ট্রপিকাল মেডিসিনের  প‍্যাথোলোজি বিভাগের  প্রাক্তন অধ্যাপক ডা:প্রণব কুমার ভট্টাচার্য্য


২০২০- ২১ সালে পুনরায় সাত সাতটি লাইফ্ টাইম আ‍্যচি‍ভ্মেণ্ট পুরস্কারে পুরস্ক‍ৃীত হয়েছেন কলকাতার স্কুল অব ট্রপিকাল মেডিসিনের প‍্যাথোলোজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা:প্রণব কুমার ভট্টাচার্য্য। এর সঙ্গে সঙ্গেই এলো কানাডার "ডক্টর চয়েস অ্যাওয়ার্ড -২০২১" , এর জন্য নমিনেশন।

 

 

২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের মার্চ মাসের মধে‍‍‍্য পুনরায় সাত সাতটি লাইফ্ টাইম আ‍্যচি্‍ভমেণ্ট পুরস্কারে আবারও পুরস্কৃীত হয়েছিলেন কলিকাতার স্কুল অব্ ট্রপিকাল মেডিসিনের প‍্যাথোলোজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডাক্তার প্রণব কুমার ভট্টাচার্য্য।

 গ্রীন থিংক্নার জেড্ অর্গানাইজেশন,পাঞ্জাবের পক্ষ থেকে ওনাকে দেওয়া হয়েছিল "টপ ফিফ্টি ইন্টারন‍্যাশনাল ডিসণ্টিগূঈস্ড আ‍্যকাডেমিক লিডার -২০২০ গোল্ড মেডাল পুরস্কার "; স্কলার্স আ‍্যকাডেমিক সায়েন্টফিক সোসাইটি,গৌহাটি, অসমের পক্ষ থেকে দেওয়া হয়েছিল "লাইফ্ টাইম আ‍্যচিভমেন্ট পুরস্কার -২০২০"; আই.টূ.ও. আর, চন্ডীগড় এর পক্ষ থেকে "আই.টূ.ও.আর ন‍্যাশনাল পুরস্কার -২০২০'"; "নভেল রির্সাচ আ‍্যকাডেমি, পন্ডিচেরী, এর পক্ষ থেকে " লাইফ্ টাইম আ‍্যচিভমেন্ট পুরস্কার ২০২০-২১"; ইন্টারন‍্যাশনাল ইনস্টিটিউট অব অর্গানাইজড্ রিসার্চ,চন্ডীগড়,এর পক্ষ থেকে "লাইফ্ টাইম আ‍্যচি‍ভমেন্ট পুরস্কার -২০২০" এবং গত মার্চ মাসে ইন্ডীয়া আইকনিক্ এডুকেশন আ‍্যওয়ার্ড, নিঊদিল্লীর, পক্ষ থেকে লাইফ্ টাইম আ‍্যচিভ্মেন্ট পুরস্কার ওনাকে দেওয়া হয় ১৫ মার্চ ২০২১ এ একটি মনোজ্ঞ ভার্চুয়াল অনুষ্ঠানে । এই নিয়ে ডাক্তার প্রফেসর প্রণব কুমার ভট্টাচার্য্য চোদ্দটা ভারতীয় এবং বিদেশী আ‍্যকাডেমিক অর্গানাইজেশন থেকে 'লাইফ্ টাইম আ‍্যচিভমেন্ট পুরস্কারে ' ভৃষিত হলেন ২০১৭ সাল থেকে। এ ছাড়া ও প্রফেসর ডাক্তার ভট্টাচার্য্য ২০১৬ সাল থেকে আরও বারোটা বিভিন্ন নামকরা ভারতীয় ও বিদেশের পুরস্কারে সম্মানিত হ‍‍য়েছিলেন ইতিপৃর্বে ও। এই সাম্মানিক পূরস্কার গুলি তুলে দেওয়া হয়েছিল ডাক্তার প্রফেসার প্রণব কুমার ভট্টাচার্যের হাতে ওনার চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান,পদার্থ বিজ্ঞানে ওনার অসাধারন নেত্রীত্ত, অবদান, অক্লান্ত পরিশ্রম, মেডিক‍্যাল পোষ্ট গ্রাজূয়েট এবং ডক্টরেট বিভাগে ওনার ৩৫ বছরের একনিষ্ঠ শিক্ষকতা , অধ‍্যাপনা, মৌলিক গবেষণা, দেশীয় এবং বিদেশী নামকরা বিভিন্ন ঈনডেক্সড্ জার্নালে গবেষণা পত্র প্রকাশনায় ওনার অসাধারণ ভুমিকা এবং পারির্দষীতার নিদর্শন হিসাবে, ও গত ৩৮ বছর ধরে ওনার কর্ম জীবনে রাজ্য সরকারের বিভিন্ন মেডিক্যাল কলেজের হাসপাতালে রোগীর পরিষেবাতে অসাধারণ কৃতিত্ত্বের স্বিকৃতি হিসাবে। ডাক্তার ভট্টাচার্য্য ২০২০-২১ সালে সারস্ কোভিড -2 কোরোনা ভাইরাস এর ওপরে বৃটীশ মেডিক্যাল জানার্লে ( দি. বি.এম.জে ) ছয়টি গবেষণা পত্র ( লেটার টু এডিটর, বা, রেপিড রেসপন্স হিসাবে ) এবং পৃথিবী বিক্ষ‍্যাত আমেরিকান আসো্সিয়েসন ফর আড্ভাস্নমেন্ট অব্ সায়ন্স অর্গানাইজেশন এর "সায়েন্স" জার্নালে নয়টি গবেষণা পত্র প্রকাশ করেছেন ( ইলেকট্রনিক লেটার টৃূ এডিটর হিসাবে )। ওনার প্রকাশিত গবেষণা পত্রের বতর্মান সংখা এখন ৩২৫ । এর মধ্যে ২৬৮ টিকে দেশের বা বিদেশের গবেষকরা তাদের গবেষণা পত্রে অথবা সম্পাদিত বইতে রেফারেন্স হিসাবে উল্লেখ ও করেছেন। ডাক্তার প্রণব কুমার ভট্টাচার্য্য ৭/৫১,পূর্বপল্লী, সোদপূর,উত্তর চব্বিশ পরগনার স্বগীর্য় ভোলানাথ ভট্টাচার্য্য এবং স্বগীর্য় বাণী ভট্টাচার্য্যের জৈষ্ঠ পুত্র এবং শ্রী রূপক ভট্টাচার্য্য, শ্রী ঋত্বীক ভট্টাচার্য্য ও শ্রীমতি ডালিয়া মুখার্জীর সর্ব জৈষ্ঠ ভ্রাতা এবং মহামায়াতলা, গড়িয়া , নিবাসী শ্রীমতী উপাশণা ভট্টাচার্যের পিতা, কলকাতার সল্টলেক নিবাসী শ্রী বিনয় চক্রবতীর্ এবং প্রখ্যাত নিউরো সার্জন প্রফেসার ডাক্তার মনোজ ভট্টাচার্যের ভাগ্নে। ডঃ সুমিতা ভট্টাচার্য্য ওনার সহধর্মীনী।

২০১৯ সালের নভেম্বরে নোবেল প্রাইজ ডায়লগে (বার্লীনে অনূস্থিত হয়েছিল ) বক্তব্য রাখতে আমণ্ত্রীত হয়েছিলেন নোবেল প্রাইজ অর্গানাইজেশনের পক্ষ থেকে উনি।২০২০ তেও আমন্ত্রিত হয়েছেন ৯ অক্টোবরে অনুষ্ঠিত "নোবেল প্রাইজ টিচার্স সামিটে" , 'নোবেল ঊইক ডায়লগে" ' দি চ‍্যালেন্জ অব লারনংী প্রসেস্ " নোবেল প্রাইজ অর্গানাইজেশনের পক্ষে অন লাইন ভারচূয়াল কনফারেন্সে এবং যোগদান করেছিলেন। আমন্ত্রিত ছিলেন এবং যোগদান করেছিলেন "দি ল‍্যানসেট জার্নাল" এবং "চাইনীজ আকাডেমি অব মেডিক্যাল সায়েন্সের" যৌথ আয়োজনে কোভিড -19 হেলথ কনফারেন্সে ২৩-২৪ নভেম্বরে ২০২০। যোগদান করেছেন চারতম ইন্ডিয়ান মায়লোমা কংগ্রেস লখনউতে বক্তা, ৪৪তম মুম্বাই হেমাটোলজি কনফারেন্সে চেয়ার পারসন , মুম্বাই হেমাটোলজি গ্রুপের ২০২১ e "চ্যালেঞ্জ ইন থালাসেমিয়া" রোগের ডায়াগনোসিস নিয়ে কনফোরেশন্স এ বক্তা, এবং ৫ তম বেঙ্গল সোসাইটি অফ হেমাটোলজি -২০২১ তে চেয়ার পারসন হিসাবে। নিউ দিল্লীর রীফাসিমেন্টৌ ইন্টারন‍া‍‍্যশনালের "এশিয়ান বায়োগ্রাফী" ওনাকে "ইনটেলেক্টচৃয়াল অব দি ইয়ার -২০২০ এবং" গ্লোবাল আ‍্যচি্ভমেন্ট আ‍্যয়ওরড্" সম্মানে ভূষিত করবার জন্য ইচ্ছে প্রকাশ করে চিঠি দিয়েছিলো। চিঠি দিয়েছিলেন ইন্টারন‍্যাশনাল সোসাইটি ফর সায়েন্টেফিক নেট ওর্য়াক চেন্নাই এর পক্ষ থেকে ওনাকে "আঊটস্টেন্ডিং লাইফ্ টাইম আ‍্যচিভমেন্ট পুরস্কার ইন মেডিসিন অব গোল্ডেন রিসার্চ প্রাইজ ২০২১ এর ফেব্রুয়ারি তে উপস্থিত থেকে নেবার জন্য। "নোবেল প্রাইজ সামিট" - "আউর প্ল্যানেট, আউর ফিউচার" ২৬-২৮ এপ্রিল ২০২১ এ অনুষ্ঠিত হয়েছিল সুইডেন থেকে ভার্চুয়াল কনফারেন্স এবং উনি যোগদান করেছেন সেই অনুষ্ঠানে একজন আমন্ত্রিত ডেলিগেট হিসেবে। ২০২১ এর ডিসেম্বরে, কানাডার " ডক্টরস চয়েস অ্যাওয়ার্ড" এর জন্য ও মনোনয়ন পেয়েছেন এই জুন মাসে।

 পশ্চীমবঙ সরকারের, হেলথ ডিপার্টমেন্ট এর অধীনে রাজ‍্য সরকারি মেডকেল এডুকেশন সার্ভিস (ডব্লিউ বি এম এস ) ক্যাডার এর চাকরি থেকে উনি অবসর নিয়েছেন ২০২১এর ৩১মার্চ এ স্কুল ওফ ট্রপিক্যাল মেডিসিন থেকে প্রফেসর হিসেবে ৬৫ বছর বয়েসে।