রত্না গিরি স্মৃতি কাপ ফাইনাল

4th September 2021 9:38 pm জেলা
রত্না গিরি স্মৃতি কাপ ফাইনাল


কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা র পরিচালনায় প্রয়াতা রত্না গিরি স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অরবিন্দ স্টেডিয়ামে অায়োজিত হয়। রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরির সহধর্মিণী ও কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরির মাতা প্রয়াতা রত্না গিরি র স্মৃতি বিজড়িত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ক্লাব অান্তরিক ও ক্লাব জুভেনাইলস এফসি ক্লাবের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ক্লাব জুভেনাইলস এফসি ১-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দল জুভেনাইল এফসি ক্লাবের দলনায়ক ও কর্মকর্তা দের সুদৃশ্য ট্রফি ও নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। বিজিত দল ক্লাব অান্তরিককে ট্রফি ও ১০ হাজার টাকা প্রদান করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মৎস্য মৎস্য মন্ত্রী অখিল গিরি, বিধায়ক তরুণ মাইতি, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর,প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, কাঁথি পৌরসভার চেয়ারপারসন হরিসাধন দাস অধিকারী, পৌর প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরি, জেলা কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস, সেক অানোয়ার উদ্দিন, রত্নদীপ মান্না, অামিন সোহেল,তমাল দাস মহাপাত্র প্রমুখ নেতৃবৃন্দ। রাজ্যস্তরের প্রাক্তন খেলোয়াড় বিশ্বজিৎ বেরা সহ কয়েকজনকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক সতীনাথ দাস অধিকারী, বিশ্বজিৎ দত্ত প্রমুখ । মৎস্য মন্ত্রী অখিল গিরিকে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা র অাজীবন সদস্য পদ প্রদান করে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।





Others News

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’


কলকাতা | ২০ মার্চ, ২০২৬ বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আধুনিক সমাজ ও রাজনীতিতে তরুণ প্রজন্মের প্রকৃত অবস্থান এবং চ্যালেঞ্জ নিয়ে এক বিশেষ বুদ্ধিবৃত্তিক আড্ডার আয়োজন করল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘International Newstar’। গত ২০ মার্চ সন্ধ্যা ৭টায় ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে।

তরুণ প্রজন্মের চ্যালেঞ্জ ও আগামীর পথচলা

‘মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ’ শিরোনামের এই অনুষ্ঠানে আলোচকরা সমসাময়িক রাজনীতির জটিলতা এবং সামাজিক অস্থিরতার মাঝে তরুণদের লড়াই নিয়ে দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে বিশদ বিশ্লেষণ করেন। বর্তমান প্রজন্মের সামনে থাকা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে কীভাবে একটি সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব, সেই বিষয়ে দিকনির্দেশনা দেন বিশিষ্টজনেরা।


আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা তাঁদের মূল্যবান মতামত পেশ করেন:

  • শ্রী জগৎপতি সরকার: এশিয়াটিক সোসাইটির সদস্য ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক। তিনি ইতিহাসের নিরিখে তরুণদের নৈতিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন।

  • দেবরাজ সাহা: লেখক ও সম্পাদকীয় বিশ্লেষক হিসেবে তিনি তরুণ মনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বিবর্তন ব্যাখ্যা করেন।

  • বাদল বর্মন: রাজ্য স্তরের হকি খেলোয়াড়, কবি ও সংগঠক। ‘International Newstar’-এর সহ-সভাপতি এবং ‘প্রগতির কলম’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি তরুণদের ক্রীড়া ও সাংগঠনিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

  • সাম্যব্রত ভৌমিক: ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউটের ছাত্র হিসেবে বর্তমান প্রজন্মের চাওয়া-পাওয়া ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন।

  • সৌমেন সেন ও সুব্রত চ্যাটার্জী: আন্তর্জাতিক নবনক্ষত্র পত্রিকার সম্পাদক এবং International Newstar-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে সংবাদমাধ্যম ও সমাজের সেতুবন্ধনে তরুণদের ভূমিকার কথা বলেন।

  • কল্যাণী: সাংস্কৃতিক সম্পাদিকা (International Newstar) হিসেবে তরুণদের সাংস্কৃতিক বিকাশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।


সঞ্চালনায় দুই বাচিক শিল্পী

সমগ্র অনুষ্ঠানটিকে অত্যন্ত সুচারু ও পেশাদারিত্বের সাথে এগিয়ে নিয়ে যান দুই বিশিষ্ট সঞ্চালিকা:

  1. পিয়ালী ভট্টাচার্য: বিশিষ্ট সঞ্চালিকা ও বাচিক শিল্পী।

  2. দিব্যমা রায়: কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী ও শিক্ষিকা।

তাঁদের প্রাঞ্জল উপস্থাপনা এবং আকর্ষণীয় সঞ্চালনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাফল্য

ইউটিউব এবং ফেসবুক লাইভে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি হাজার হাজার দর্শকের কাছে পৌঁছেছে। প্রায় এক ঘণ্টার এই আলোচনাটি কেবল একটি আড্ডা নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘গাইডলাইন’ হিসেবে বিবেচিত হচ্ছে।