বর্ষিয়ান তৃনমূল নেতার জীবনাবসান

4th September 2021 9:40 pm জেলা
বর্ষিয়ান তৃনমূল নেতার জীবনাবসান


দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতৃত্ব তথা অাউরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা ও নামালডিহা বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি ফণীভূষণ জানা(৯৯)র জীবনের ইনিংস সেঞ্চুরির দোরগোড়ায় থেমে গেল।অাজ সকাল ১১.৩০ মিনিটে ফণীভূষণ জানা ৯৯ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরে নেতৃত্ব প্রদানের পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কাজকর্মের সাথে যুক্ত ছিলেন। তিনি ৪ পুত্র ও ২ কন্যা সহ ৯৫ বছরের সহধর্মিণী পরিমল জানাকে রেখে গেলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে প্রয়াত নেতার বাড়ীতে গিয়ে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন,অাউরাই গ্রামপঞ্চায়েতের প্রধান প্রমিলা শীট,উপপ্রধান দেবাশীষ ভূঞ্যা,ইন্দুভূষণ গিরি প্রমুখ নেতৃবৃন্দ। বর্ষীয়ান নেতা ফণীভূষণ জানার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক তরুণ মাইতি, বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি প্রমুখ নেতৃবৃন্দ। দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি তরুণ জানা প্রয়াত নেতা ফণীভূষণ জানার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।





Others News

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’


কলকাতা | ২০ মার্চ, ২০২৬ বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আধুনিক সমাজ ও রাজনীতিতে তরুণ প্রজন্মের প্রকৃত অবস্থান এবং চ্যালেঞ্জ নিয়ে এক বিশেষ বুদ্ধিবৃত্তিক আড্ডার আয়োজন করল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘International Newstar’। গত ২০ মার্চ সন্ধ্যা ৭টায় ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে।

তরুণ প্রজন্মের চ্যালেঞ্জ ও আগামীর পথচলা

‘মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ’ শিরোনামের এই অনুষ্ঠানে আলোচকরা সমসাময়িক রাজনীতির জটিলতা এবং সামাজিক অস্থিরতার মাঝে তরুণদের লড়াই নিয়ে দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে বিশদ বিশ্লেষণ করেন। বর্তমান প্রজন্মের সামনে থাকা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে কীভাবে একটি সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব, সেই বিষয়ে দিকনির্দেশনা দেন বিশিষ্টজনেরা।


আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা তাঁদের মূল্যবান মতামত পেশ করেন:

  • শ্রী জগৎপতি সরকার: এশিয়াটিক সোসাইটির সদস্য ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক। তিনি ইতিহাসের নিরিখে তরুণদের নৈতিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন।

  • দেবরাজ সাহা: লেখক ও সম্পাদকীয় বিশ্লেষক হিসেবে তিনি তরুণ মনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বিবর্তন ব্যাখ্যা করেন।

  • বাদল বর্মন: রাজ্য স্তরের হকি খেলোয়াড়, কবি ও সংগঠক। ‘International Newstar’-এর সহ-সভাপতি এবং ‘প্রগতির কলম’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি তরুণদের ক্রীড়া ও সাংগঠনিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

  • সাম্যব্রত ভৌমিক: ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউটের ছাত্র হিসেবে বর্তমান প্রজন্মের চাওয়া-পাওয়া ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন।

  • সৌমেন সেন ও সুব্রত চ্যাটার্জী: আন্তর্জাতিক নবনক্ষত্র পত্রিকার সম্পাদক এবং International Newstar-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে সংবাদমাধ্যম ও সমাজের সেতুবন্ধনে তরুণদের ভূমিকার কথা বলেন।

  • কল্যাণী: সাংস্কৃতিক সম্পাদিকা (International Newstar) হিসেবে তরুণদের সাংস্কৃতিক বিকাশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।


সঞ্চালনায় দুই বাচিক শিল্পী

সমগ্র অনুষ্ঠানটিকে অত্যন্ত সুচারু ও পেশাদারিত্বের সাথে এগিয়ে নিয়ে যান দুই বিশিষ্ট সঞ্চালিকা:

  1. পিয়ালী ভট্টাচার্য: বিশিষ্ট সঞ্চালিকা ও বাচিক শিল্পী।

  2. দিব্যমা রায়: কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী ও শিক্ষিকা।

তাঁদের প্রাঞ্জল উপস্থাপনা এবং আকর্ষণীয় সঞ্চালনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাফল্য

ইউটিউব এবং ফেসবুক লাইভে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি হাজার হাজার দর্শকের কাছে পৌঁছেছে। প্রায় এক ঘণ্টার এই আলোচনাটি কেবল একটি আড্ডা নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘গাইডলাইন’ হিসেবে বিবেচিত হচ্ছে।