তৃনমূলের বিধায়ক সম্বর্ধনা ও ত্রান বিতরন

4th September 2021 9:44 pm জেলা
তৃনমূলের বিধায়ক সম্বর্ধনা ও ত্রান বিতরন


পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের পূর্ব অামতলিয়া যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও বিধায়ক উত্তম বারিক প্রমুখ কে সম্বর্ধনা জ্ঞাপন ও ইয়াস দুর্যোগ কবলিত মানুষজনকে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী প্রসূন মণ্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহঃ সভাপতি দেবাশীষ ভূঞ্যা,অামতলিয়া তৃণমূল কংগ্রেসের কাণ্ডারী অানসার দপ্তরী, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহঃ সভাপতি অসিত মন্ডল, শিক্ষক নেতা রাজ কুমার দাস,চন্দন জানা,দিবাকর মাইতি,গোপাল জানা,সেক মিন্টু, সত্যব্রত দাস প্রমুখ নেতৃবৃন্দ। সভায় রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি র শুভেচ্ছা বার্তা পাঠ করা হয়।উল্লেখ্য শারিরীক অসুস্থতার জন্য মৎস্য মন্ত্রী অখিল গিরি উপস্থিত থাকতে পারেন নি। ইয়াস দুর্যোগ কবলিত প্রায় ৪০০ জনকে চাল-ডাল, তেলমশলা ও অন্যান্য সামগ্রী মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিধায়ক উত্তম বারিক রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সার্থক রূপায়ণ নিয়ে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন। জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বলেন কেন্দ্রের সরকার কার্যত জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক নীতির প্রশ্নে যুদ্ধ ঘোষণা করেছে।জনজীবনে সঙ্কট চরমে উঠেছে।





Others News

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’


কলকাতা | ২০ মার্চ, ২০২৬ বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আধুনিক সমাজ ও রাজনীতিতে তরুণ প্রজন্মের প্রকৃত অবস্থান এবং চ্যালেঞ্জ নিয়ে এক বিশেষ বুদ্ধিবৃত্তিক আড্ডার আয়োজন করল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘International Newstar’। গত ২০ মার্চ সন্ধ্যা ৭টায় ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে।

তরুণ প্রজন্মের চ্যালেঞ্জ ও আগামীর পথচলা

‘মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ’ শিরোনামের এই অনুষ্ঠানে আলোচকরা সমসাময়িক রাজনীতির জটিলতা এবং সামাজিক অস্থিরতার মাঝে তরুণদের লড়াই নিয়ে দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে বিশদ বিশ্লেষণ করেন। বর্তমান প্রজন্মের সামনে থাকা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে কীভাবে একটি সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব, সেই বিষয়ে দিকনির্দেশনা দেন বিশিষ্টজনেরা।


আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা তাঁদের মূল্যবান মতামত পেশ করেন:

  • শ্রী জগৎপতি সরকার: এশিয়াটিক সোসাইটির সদস্য ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক। তিনি ইতিহাসের নিরিখে তরুণদের নৈতিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন।

  • দেবরাজ সাহা: লেখক ও সম্পাদকীয় বিশ্লেষক হিসেবে তিনি তরুণ মনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বিবর্তন ব্যাখ্যা করেন।

  • বাদল বর্মন: রাজ্য স্তরের হকি খেলোয়াড়, কবি ও সংগঠক। ‘International Newstar’-এর সহ-সভাপতি এবং ‘প্রগতির কলম’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি তরুণদের ক্রীড়া ও সাংগঠনিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

  • সাম্যব্রত ভৌমিক: ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউটের ছাত্র হিসেবে বর্তমান প্রজন্মের চাওয়া-পাওয়া ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন।

  • সৌমেন সেন ও সুব্রত চ্যাটার্জী: আন্তর্জাতিক নবনক্ষত্র পত্রিকার সম্পাদক এবং International Newstar-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে সংবাদমাধ্যম ও সমাজের সেতুবন্ধনে তরুণদের ভূমিকার কথা বলেন।

  • কল্যাণী: সাংস্কৃতিক সম্পাদিকা (International Newstar) হিসেবে তরুণদের সাংস্কৃতিক বিকাশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।


সঞ্চালনায় দুই বাচিক শিল্পী

সমগ্র অনুষ্ঠানটিকে অত্যন্ত সুচারু ও পেশাদারিত্বের সাথে এগিয়ে নিয়ে যান দুই বিশিষ্ট সঞ্চালিকা:

  1. পিয়ালী ভট্টাচার্য: বিশিষ্ট সঞ্চালিকা ও বাচিক শিল্পী।

  2. দিব্যমা রায়: কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী ও শিক্ষিকা।

তাঁদের প্রাঞ্জল উপস্থাপনা এবং আকর্ষণীয় সঞ্চালনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাফল্য

ইউটিউব এবং ফেসবুক লাইভে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি হাজার হাজার দর্শকের কাছে পৌঁছেছে। প্রায় এক ঘণ্টার এই আলোচনাটি কেবল একটি আড্ডা নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘গাইডলাইন’ হিসেবে বিবেচিত হচ্ছে।