রান্নার গ্যাস থেকে ভর্তুকি তুলে নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার

4th September 2021 9:50 pm জেলা
রান্নার গ্যাস থেকে ভর্তুকি তুলে নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার


দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের অাহ্বানে দুরমুঠ তেলিপোতা মোড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি র জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। কর্মসূচীতে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, দেশপ্রাণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহঃ সভাপতি সেক বক্তিয়ার উদ্দিন, সেক সফিউল অালি, কেয়ামুদ্দিন হায়দার, সেক সাত্তার, প্রবীর বেরা,দীপু খাঁন,ফুলকুমার নায়ক,অাখতার রাজা প্রমুখ নেতৃবৃন্দ। জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন বলেন কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা অাজ প্রহসনে পরিণত। ধাপে ধাপে রান্নার গ্যাস থেকে ভর্তুকি তুলে নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। যারা বিনা পয়সায় রান্নার গ্যাস সিলিন্ডার পেয়েছেন তাঁদের নতুন করে গ্যাস সিলিন্ডার কেনার ক্ষমতা নেই। ফিরছে উনুনের যুগ।কদর বাড়ছে গুল,গোবর,ঘুঁটের।অন্যদিকে বাণিজ্যিকভাবে যাঁরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাঁদের অবস্থা অারও খারাপ।ছোটখাটো চা দোকানিদের ব্যবসা বন্ধের মুখে। বড় ব্যবসাদার,যাঁদের ৪০ টার বেশী গ্যাস সিলিন্ডার লাগে,তাঁদের ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে । কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে তৃণমূল কংগ্রেস গণঅান্দোলনের তীব্রতা বাড়াতে বদ্ধপরিকর বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা





Others News

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’

মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ: আধুনিক রাজনীতি ও সমাজ গঠনে নতুন দিশার সন্ধানে ‘International Newstar’


কলকাতা | ২০ মার্চ, ২০২৬ বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আধুনিক সমাজ ও রাজনীতিতে তরুণ প্রজন্মের প্রকৃত অবস্থান এবং চ্যালেঞ্জ নিয়ে এক বিশেষ বুদ্ধিবৃত্তিক আড্ডার আয়োজন করল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘International Newstar’। গত ২০ মার্চ সন্ধ্যা ৭টায় ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে।

তরুণ প্রজন্মের চ্যালেঞ্জ ও আগামীর পথচলা

‘মহারণের রণক্ষেত্রে তরুণ সমাজ’ শিরোনামের এই অনুষ্ঠানে আলোচকরা সমসাময়িক রাজনীতির জটিলতা এবং সামাজিক অস্থিরতার মাঝে তরুণদের লড়াই নিয়ে দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে বিশদ বিশ্লেষণ করেন। বর্তমান প্রজন্মের সামনে থাকা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে কীভাবে একটি সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব, সেই বিষয়ে দিকনির্দেশনা দেন বিশিষ্টজনেরা।


আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা তাঁদের মূল্যবান মতামত পেশ করেন:

  • শ্রী জগৎপতি সরকার: এশিয়াটিক সোসাইটির সদস্য ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক। তিনি ইতিহাসের নিরিখে তরুণদের নৈতিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন।

  • দেবরাজ সাহা: লেখক ও সম্পাদকীয় বিশ্লেষক হিসেবে তিনি তরুণ মনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বিবর্তন ব্যাখ্যা করেন।

  • বাদল বর্মন: রাজ্য স্তরের হকি খেলোয়াড়, কবি ও সংগঠক। ‘International Newstar’-এর সহ-সভাপতি এবং ‘প্রগতির কলম’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি তরুণদের ক্রীড়া ও সাংগঠনিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

  • সাম্যব্রত ভৌমিক: ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউটের ছাত্র হিসেবে বর্তমান প্রজন্মের চাওয়া-পাওয়া ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন।

  • সৌমেন সেন ও সুব্রত চ্যাটার্জী: আন্তর্জাতিক নবনক্ষত্র পত্রিকার সম্পাদক এবং International Newstar-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে সংবাদমাধ্যম ও সমাজের সেতুবন্ধনে তরুণদের ভূমিকার কথা বলেন।

  • কল্যাণী: সাংস্কৃতিক সম্পাদিকা (International Newstar) হিসেবে তরুণদের সাংস্কৃতিক বিকাশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।


সঞ্চালনায় দুই বাচিক শিল্পী

সমগ্র অনুষ্ঠানটিকে অত্যন্ত সুচারু ও পেশাদারিত্বের সাথে এগিয়ে নিয়ে যান দুই বিশিষ্ট সঞ্চালিকা:

  1. পিয়ালী ভট্টাচার্য: বিশিষ্ট সঞ্চালিকা ও বাচিক শিল্পী।

  2. দিব্যমা রায়: কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী ও শিক্ষিকা।

তাঁদের প্রাঞ্জল উপস্থাপনা এবং আকর্ষণীয় সঞ্চালনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাফল্য

ইউটিউব এবং ফেসবুক লাইভে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি হাজার হাজার দর্শকের কাছে পৌঁছেছে। প্রায় এক ঘণ্টার এই আলোচনাটি কেবল একটি আড্ডা নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘গাইডলাইন’ হিসেবে বিবেচিত হচ্ছে।