নৈরাশ্যের স্বরলিপি।কবি ঋক তান।

19th September 2021 1:12 am সাহিত্য
নৈরাশ্যের স্বরলিপি।কবি ঋক তান।


মনের আর্দ্র আকাঙ্খায় 

অনায়েসেই পেতে চাই 

ডুবে যাবার জলের  সন্ধান,

পৃষ্ঠ  করতে চাই তোমার ওষ্ঠ,জিহবা ক্রমাগত,

 কৃষ্ণগহ্বরে সংকীর্ণ পিছলানো পথে  শেষ হবে 

পরম্পরা ।

যেখানে কেবলই  তোমার বেরিয়ে আসে গোপনতম  ঘন কষ থর থর অন্ধকার অনন্ত পথ ধরে।

ফিরে আসি   পরিশ্রুত যৌবন উপত্যকায়,

নগ্ন করো সমস্ত অরন্য,

পাগলের মতো ধ্বংস করে 

নিতে চাই শরীরের সব রস,

তবুও লাভামুখে তুমি কাতর,

যে উত্তাপে ধ্বংস  হতে চায় আমার সমস্ত তীব্র অপেক্ষl।

সমস্ত রাত জুড়ে সুগন্ধে ভুলে যেতে চাই সব বিষাদ-

  নীল চোখে স্বপ্ন কিনারে এক টুকরো ফসফরাসে সব অন্ধকার মুছে দিতে চাই ।

নিদ্রা হীন রাতে ছায়ার মতন এঁকে বেঁকে অনেকটা কাঙ্ক্ষিত বুকের ভিতর হাত বাড়ানো সুখের  মধ্যে খুঁজে নেবো অতীত।

তৃষ্ণার  পেয়ালায় আমি কাঙ্খিত চুমুক দিয়ে বলি,

ভালোবাসা আছে বলেই এর নাম জীবন, 

ভালোবাসা ফুরোলেই  ওটা মরন।

বেহিসাবির  মতো তোমার বুকে চঞ্চল হয়ে থাকতে চাই।

তুমি টা -রঙিন স্বপ্ন গুলো নিয়ে তলিয়ে  যাবো তোমার মধ্যে প্রতিটি মুহূর্ত ধরে ,

 জড়িয়ে ধরে রাখতে চাই

 আমার গন্ধবিহীন চন্দন বুকে।

বেহিসাবি রমণীর মতো দাউ দাউ করে জ্বলে ওঠবে রমনের খেলায় পরিশ্রুত যৌবনে।

এবং এটাই  চরম সত্য 

 তাই মৈথুন   শেষে বিশুদ্ধ আবেক   ছাড়া জগৎ  অর্থহীন। 

নইলে দিশাহীন চোখে শূন্যতার একটা দীর্ঘশ্বাস থেকে যাবে।

যদি তুমি চাও 

ইতিহাস নতুন করে রচিত হবে  

সময়ের স্মরণিকlর  জাদুঘরে।





Others News

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর: "প্রতিভা সন্ধানে" পত্রিকার ব্যতিক্রমী সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলনে ৯০ জন গুণীজনকে সম্মাননা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর: "প্রতিভা সন্ধানে" পত্রিকার ব্যতিক্রমী সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলনে ৯০ জন গুণীজনকে সম্মাননা


“স্মৃতি স্মারক সম্মাননা ২০২৫” প্রদান ও “বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৫”-এর ঘোষণা

কলকাতা, ১২ এপ্রিল ২০২৫ — বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে উৎসারিত এক মহৎ আয়োজনের সাক্ষী থাকল কলকাতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে "প্রতিভা সন্ধানে" সাহিত্য পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অনন্য সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন, যেখানে বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় অবদান রাখা প্রায় ৯০ জন গুণীজনকে প্রদান করা হয় “স্মৃতি স্মারক সম্মাননা ২০২৫”।

📖 পুরো প্রতিবেদন পড়তে ভিজিট করুন 👉
🔗
https://www.internationalnewstar.com/ekushey-february-25-years-sammanona-kolkata-2025/

এই গৌরবোজ্জ্বল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিয়ালদহ সংলগ্ন কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে, ১২ই এপ্রিল শনিবার। বিকেল ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অনুষ্ঠানটি বাংলা ভাষার মর্যাদা, সাহিত্যিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক বহুত্বকে উদযাপন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও সাহিত্যিক শ্রী পৃথ্বীরাজ সেন, এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও অধ্যাপক ড. শঙ্কর প্রসাদ নস্কর। তাঁদের বক্তব্যে উঠে আসে মাতৃভাষার গুরুত্ব, সাহিত্যচর্চার দায়বদ্ধতা এবং বাংলা ভাষার আন্তর্জাতিক পরিসরে প্রসারের সম্ভাবনা।

অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুমিত্রা সরকার, আবৃত্তি পরিবেশন করেন ঈশিকা মন্ডল, এবং সংগীত পরিবেশনায় অংশ নেন শতাব্দী আচার্য সহ আরও অনেকে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন “প্রতিভা সন্ধানে” পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা, এবং দক্ষ সঞ্চালনায় ছিলেন কবি-সাংবাদিক শ্রী শ্রীমন্ত কুমার মন্ডল

এই সম্মেলনে সম্মাননা প্রদান করা হয় যাঁরা কবিতা, গদ্য, গবেষণা, সংগীত, শিশু সাহিত্য ও সমাজসেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন—

শ্রী পৃথ্বীরাজ সেন, ড. শঙ্কর প্রসাদ নস্কর, ড. শেখ কামাল উদ্দিন, ড. নিরুপম আচার্য, শ্রী রত্নাংকুর মিত্র, ড. সুজাতা দে, ডা. রুহুল আমিন, শ্রী সান্টু গুপ্ত, শ্রী সমুদ্র বিশ্বাস, শ্রী শ্রীমন্ত কুমার মন্ডল, শ্রী ভোলানাথ হালদার, শ্রীমতী অরুণিমা চ্যাটার্জী, শ্রীমতী শশীবালা বর্মন অধিকারী, জনাব আব্দুল করিম, শ্রী পশুপতি বিশ্বাস, মানিক পন্ডিত, জুলফিকার আলী পিয়াদা, নায়েব আলী গায়েন, জ্যোতির্ময় সরদার, আনসার উল হক, সামসুল ইসলাম, জিয়াউদ্দিন আহমেদ, গোপাল চন্দ্র গায়েন, সিরাজুল ইসলাম ঢালী, শাহ আলম মন্ডল সহ আরও প্রায় ৬৫ জন গুণীজন।

👉 সম্মেলনের বিস্তারিত প্রতিবেদন ও সম্মানপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন:
🔗 https://www.internationalnewstar.com/ekushey-february-25-years-sammanona-kolkata-2025/

অনুষ্ঠানের শেষ পর্বে ঘোষণা করা হয় “বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৫”-এর, যা আগামী ২০শে ডিসেম্বর ২০২৫ তারিখে কলকাতার এক বৃহৎ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ভারতের ২০টি রাজ্য ও ১৫টি দেশের কবি, লেখক ও সম্পাদকবৃন্দ। সম্মেলনের জন্য লেখা পাঠানোর শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৫

এটি শুধুমাত্র একটি সম্মাননা অনুষ্ঠান নয়, এটি ছিল বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর ভালবাসা এবং ঐতিহ্যবাহী সাহিত্যিক ঐক্যবদ্ধতার প্রকাশ। এই সম্মেলন আরও একবার প্রমাণ করে দিল—বাংলা সাহিত্য এখনো জীবন্ত, গতিশীল এবং আগামী প্রজন্মের হাত ধরে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

📢 আরও খবর, ছবি ও সম্মেলনের বিশদ জানতে এই লিংকে ভিজিট করুন:
🔗 https://www.internationalnewstar.com/ekushey-february-25-years-sammanona-kolkata-2025/